ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪      

জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪      
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৩

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিজনিত ভূমিধসে নিখোঁজ ছয়জনের সন্ধানে অভিযান চলছে। 

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে চিবা প্রিফেকচারে তিনজন এবং কানাগাওয়াতে একজন রয়েছেন। ঝড়টি টোকিওর পাশ দিয়ে বয়ে গেলে বিকেল পর্যন্ত চিবার ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬০টিরও বেশি বাড়ি। 

টোকিওর কয়েকটি এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। উত্তর-পূর্ব দিকে এগোতে গিয়ে ঝড়টি দুর্বল হয়ে পড়ে। পরে গতকাল সকালে উপকূল দিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে সরে যায়। এতে ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা কোথাও তুলে নেওয়া হয় এবং কোথাও কমিয়ে দেওয়া হয়। এএফপি। 

আরও পড়ুন

×